Posts

ভারতীয় ভিসা কার্যক্রম ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় শুরু হয়েছে

Image
  লকডাউন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি (আইভিএসি) আগামী ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় ভিসা কার্যক্রম শুরু হয়েছে। পর্যটক ভিসা ব্যাতিত বাকি সকল আবদপত্র  গ্রহণ করা হবে। আবেগনকারীদের আবেদন করতে কোনো প্রকার  এ্যাপয়েন্টমেন্ট  বা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।  মেডিকেল এ্যাপয়েন্টমেন্ট বা ফর্ম  পুরোনের জন্য  যোগাযোগ করুন: তায়েবা ট্রাভেল এন্ড কম্পিউটার ঠিকান: ক-১৫/১, দক্ষিন কুড়িল, (বসুন্ধরা মেইন রোড থেকে পশ্চিম দিকে)                 ভাটারা, ঢাকা-১২২৯। মোবাইল: 01783-490903                    01949-771330 ই-মেইল: ttravels.bd@gmail.com

আগামীকাল শুক্রবার (06/08/2021) ইং তারিখ হতে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

Image
করোনা রোধে কঠোর লকডাউনের কারণে গত ২৩ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ ছিল।  তবে   চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হলেও অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট আগামীকাল শুক্রবার (06/08/2021) থেকে ফের শুরু চালু হচ্ছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন  যে তারা অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করতে প্রস্তুত রয়েছেন। অভ্যন্তরীণ বিমানের কিটেক কাটতে যোগাযোগ করুন: তায়েবা  ট্রাভেলস্ এন্ড কম্পিউটারস্ মোঃ তুষার  ঠিকানা: ক-15/1, দক্ষিন কুড়িল, ভাটারা, ঢাকা-1229 মোবাইল: 01783-490903           01949-771330 ই-মেইল:  ttravels.bd@gmail.com

অভ্যন্তরীন বিমানে ভ্রমন করতে পারবেন ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত

Image
দীর্ঘ ১৫ দিন পর বাংলাদেশ অভ্যন্তরীণ বিমানে ভ্রমন করতে পারবেন ভ্রমনকারীরা।   বাংলাদেশ সরকার ১লা জুলাই থেকে করোনার পরিস্থিতি অবনতির থাকার কারনে কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছিল।  তবে ঈদুল আজহাকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত নারীর টানে বাড়ি ফেরার মানুষদের কথা বিবেচান করে লকডাউন শিথিল করার ঘোষনা দিয়েছে সরকার।ট্রেন, বাস, লঞ্চ, বিমান সহ সকল দূর পাল্লার যানবাহনে ভ্রমন করতে পারবেন এই ৮ দিন।  বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুনঃ তায়েবা ট্রাভেল্স এন্ড কম্পিউটার ঠিকানা: ক-১৫/১, দক্ষিন কুড়িল, ভাটারা, ঢাকা-১২২৯ মোবাইলঃ      01783-490903 (WhatsApp)                            01949-771330 ই-মেইলঃ ttravels.bd@gmail.com মাস্ক পরুন, নিরাপদ থাকুন

১৫ জুলাই ভোর হতে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল ( ২৩ জুলাই থেকে ১৪ দিনের ‌‌বিধি-নিষেধ)

Image
বাংলাদেশ সরকার ঈদুল আজহা কে সামনে রেখে ১৫ জুলাই ভোর হতে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল রাখার সিদ্ধান্ত দিয়েছে। তবে ঈদের ২ দিন পর অর্থাৎ ২৩ জুলাই হতে ১৪ দিনের কঠোর লকডাউন প্রজ্ঞাপন জারি করেছেন। ২৩ জুলাই থেকে ১৪ দিনের ‌‌বিধি-নিষেধ সমূহ: ১. সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। ২. সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ৩. শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে। ৪. সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। ৫. সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। ৬. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহত্তোর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। ৭. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ৮. ব্যাংক-বিমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ৯. সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি...

রবিবার (১২ জুলাই) থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

Image
                                   মহামারি করোনা ভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে অভ্যন্তরিন  রুটে সকল ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। তবে গত ১লা জুন থেকে পর্যায়ক্রমে চট্রগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোরের পর এবার বরিশাল রুটে আগামী রবিবার (১২ জুলাই) থেকে ফ্লাইট পরিচালনার জন্য  ইউএস-বাংলাকে অনুমতি দেয় বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)। করোনারকালে বরিশাল রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। তবে করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে চাহিদা অনুযায়ী ফ্লাইট বাড়ানো হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম বলেন, “সব স্বাস্থ্যবিধি মেনে রবিবার (১২ জুলাই) থেকে প্রতিদিন বিকাল  ৪ টা ১৫ মিনিটে ঢাকা থেকে বরিশাল যাবে এবং ৫ টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে”। টিকেটের জন্য যোগাযোগ করুন: মোঃ তুষার ক-১/১, জগন্নাথপুর, বসুন্ধরা রোড, ভাটারা ঢাকা-১২২৯। মোবাইল: 01783-490903(Whatsapp)                 01949-77133...

বাংলাদেশে ব্রিটিশ ভিসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত।

Image
বাংলাদেশে ব্রিটিশ ভিসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত। করোনা মহামারির ফলে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও ব্রিটিশ ভিসাসেবা স্বাভাবিক হচ্ছে। আগামী রোববার (১২ জুলাই) থেকে যুক্তরাজ্যে ভিসার আবেদন কেন্দ্রগুলো কার্যক্রম শুরু করবে। যুক্তরাজ্যে ভিসার আবেদন করতে হয় আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল-এ। প্রতিষ্ঠানটি বুধবার (৮ জুলাই) সংবাদমাধ্যমকে জানিয়েছে, রোববার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করছে। যাঁরা এর আগে নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি, তারা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন। এদিকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম শুরু হলেও আপাতত ইউরোপের ভিসা বন্ধই থাকছে বাংলাদেশিদের জন্য। পহেলা জুলাই থেকে নিরাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণে উন্মুক্ত করা হয়েছে। ওই তালিকায় বাংলাদেশের নাম নেই।

চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার ফ্লাইট যেতে পারবেন যারা:-

Image
চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার ফ্লাইট  যেতে পারবেন যারা:- মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে মালিন্দ এয়ার। আগামী মঙ্গলবার(৭ জুলাই) থেকে শুরু হবে ফ্লাইট পরিচালনা। তবে আপাতত বিশেষ যাত্রীরাই দেশটিতে ভ্রমণ করতে পারবেন বলে যানা গেছে।কারন মালয়েশিয়ার সিভিল অ্যাভিয়েশনের কিছু বিধি-নিষেধ রয়েছে। সপ্তাহে ২ টি ফ্লাইট পরিচালনা করতে পারবেন মালিন্দ এয়ার। এ ফ্লাইটে শুধু তারাই যেতে পারবেন যারা মালয়শিয়ার নাগরিক, মালয়েশিয়ার নাগরিককে বিয়ে করেছেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন এবং শিক্ষার্থী ও প্রফেশনাল ভিসায় আছেন। বেবিচকের সহকারী পরিচালক মোঃ সোহেল কামরুজ্জামান জানান, মালয়েশিয়ায় সপ্তাহে ২ টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ট্রানজিট প্যাসেঞ্জার ও পারমানেন্ট রেসিডেন্টরাই শুধু মাত্র এতে যেতে পারবেন।